সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নবীগঞ্জে বাস চাপায় ২ পথচারী নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৮২ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মডেল বাজার নামকস্থানে বাস চাপায় ২ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার (১৭ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেলবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আউশকান্দি ইউনিয়নের মংলাপুর গ্রামের কনা মিয়ার ছেলে হাসান আহমদ (২০) ও একই গ্রামের ওয়ারিশ মিয়ার ছেলে মো. সাদিক মিয়া (৩৫)। আউশকান্দি ইউনিয়নের ইউপি সদস্য সাহেল আহমদ জানান- রাতে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি বিআরটিসি পরিবহনের বাস যান্ত্রিক সমস্যার কারণে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসি পরিবহনের বাসকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। পরে পিকআপে রশি বেঁধে উদ্ধার কাজ শুরু করে পিকআপ ভ্যান চালক সাদিক মিয়া ও হাসান আহমদ। পরে মহাসড়কে দাঁড়িয়ে পিকআপ ভ্যান উদ্ধারে রশি ধরে টানাটানিকালে সিলেটগামী দ্রুতগতির আল মোবারাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিকআপসহ সাদিক ও হাসানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালক সাদিক মিয়া ও হাসান আহমদ নিহত হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তা লাশ উদ্ধার করা হয়। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com