বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির চাউলসহ এক ব্যক্তি গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে খাদ্য বান্ধব কর্মসূচির সরকারি চাউলসহ জুয়েল মিয়া জাবেদ (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার গোডাউন থেকে ২৯ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। গত ১৫ এপ্রিল সোমবার সন্ধ্যায় চুনারুঘাট থানা পুলিশ শাকির মোহাম্মদপুর মধ্য বাজার থেকে এ চাল উদ্ধার করে। গ্রেপ্তারকৃত জুয়েল মিয়া জাবেদ পাইকুড়া গ্রামের মো. লাল মিয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শানখলা ইউনিয়নের শাকির মোহাম্মদপুর মধ্য বাজারে অভিযান করা হয়। এ সময় জুয়েল মিয়া জাবেদের মা বাবার দোয়া ভেরাইটিজ স্টোরের চালের গোডাউনে তল্লাশি করা হয়। তল্লাশিকালে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ সম্বলিত লেখা খাদ্য বান্ধব কর্মসূচির পাটের সেলাই করা ২৯ বস্তা সরকারি চাউল উদ্ধার করা হয়। পরে দোকান মালিক জাবেদকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মামলা দায়ের করে গতকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধভাবে সরকারি চাল মওজুদ করার অপরাধে নিয়মিত মামলা দায়ের করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com