রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

লাখাই’র পূর্ব বুল্লা গ্রামে গৃহবধুর মৃতদেহ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ৫০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার পূর্ব বুল্লা গ্রামে শাহ আহমদ মিয়ার স্ত্রী মাফিয়া বেগম (২৬) এর মৃতদেহ ঘর বারিন্দা থেকে উদ্ধার করেছে লাখাই থানা পুলিশ।
জানা যায়, গতকাল সকাল ১০টায় ওই গ্রামের শাহ আহমদ মিয়ার স্ত্রী মাফিয়া বেগম এর লাশ স্থানীয় লোকজন ঘরের বারিন্দায় দেখে লাখাই থানা পুলিশকে খবর দেয়। পরে এসআই মাফরু আহমেদ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহত মাফিয়া ওই গ্রামের মৃত দারোগ আলীর কন্যা। প্রায় ১০ বছর আগে একই গ্রামের সনজব আলীর পুত্র শাহ আহমদ মিয়ার সাথে বিয়ে হয়। তার ২ পুত্র সন্তান রয়েছে।
এ ব্যাপারে লাখাই থানার ওসি আলী ফরিদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান-গত ২ সেপ্টেম্বর নিহত মাফিয়ার স্বামী শাহ আহমদ মিয়া তাকে ব্যাপক মারধর করে। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এখানে তার অবস্থায় আংশকাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। চিকিৎসা শেষে মাফিয়াকে নিয়ে বাড়ীতে চলে আসে। কিন্তু গতকাল সকাল ১০টার দিকে ঘরের বারান্দার সামনে মাফিয়াকে পরে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পুলিশ জানায় নিহত মাফিয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com