বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাইয়ে ডাকাতি মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৬

  • আপডেট টাইম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ২১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে ডাকাতি মামলার প্রধান আসামিসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ২৮ মার্চ পুলিশ সুপার আক্তার হোসেনের নির্দেশে লাখাই থানা পুলিশ তাদেরকে অভিযান চালিয়ে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি হল- ধল গ্রামের মৃত মস্তু মিয়ার পুত্র আব্বাছ মিয়া (২৫)। সে গোয়াখারা সড়কে ডাকাতি মামলার প্রধান আসামি। সে ডাকাতির ঘটনায় দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এ ছাড়াও লাখাই থানা পুলিশ অভিযান চালিয়ে শিবপুর গ্রাম থেকে পলাতক আসামী হোসেন মিয়া (২৪), সালাউদ্দিন (৪০), মফিজ মিয়া (৩৪), রইচ মিয়া (৩২) ও লাখাই গ্রামের জালাল মিয়া (৪৮) কে গ্রেফতার করে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com