রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

চুনারুঘাটে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২০৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে চুনারুঘাটে যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ২৫ মার্চ বেলা ১১টার দিকে চুনারুঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন চুনারুঘাটের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল কাদির লস্কর। চুনারুঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পালের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুব আলম মাহবুব, চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) প্রজিৎ কুমার দাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কাওসার শুকরানা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল গফ্ফার, মিরাশী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সুপেদার বাবু প্রতাফ চন্দ্র দেব পমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দরা। সভায় বক্তারা- মহান মুক্তিযোদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবদান এবং ২৫ মার্চের করণীয় সম্পর্কে আলোকপাত করেন। সেই সাথে বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানের এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান ও পাকিস্তানিদের বর্বর হামলায় নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com