বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে বিদ্যুতের ভেলকিবাজী

  • আপডেট টাইম বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এখনো ঠিকঠাক ভাবে বাড়েনি গরমের তীব্রতা। শীতের রেশ কাটাতে না কাটতেই এরমধ্যেই বিদ্যুতের ভেলকীবাজি শুরু হয়েছে হবিগঞ্জে। এই সময়ে বিদ্যুতের চাহিদা কম থাকলেও গত কয়েকদিন ধরে দফায় দফায় বিভ্রাটে পড়ছেন হবিগঞ্জবাসী। তবে এই রমজান মাসে বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন হবিগঞ্জের বাসিন্দারা। গরম বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের আসা যাওয়া। হবিগঞ্জে ২-৩ ঘণ্টা পরপর লোডশেডিং হচ্ছে। ঘন ঘন লোডশেডিংয়ে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। বাসাবাড়ি থেকে শুরু করে অফিস-আদালতে নিত্যদিনের কাজে ব্যাঘাত ঘটছে। চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ কমে যাওয়ায় ঘণ্টায় ঘণ্টায় লোডশেডিং করতে হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। গ্রাহকরা জানান, লোডশেডিংয়ের পাশাপাশি ভোল্ডেজ উঠানামা করে। এতে করে ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন ইলেক্ট্রিক সামগ্রী বিকল হয়ে যায়। শহরবাসী বলছেন, এখনো সে অর্থে গরম পরেনি। তবে এরই মধ্যে লোডশেডিং বেড়ে গেছে। গত কয়েকদিন ধরে ঘন ঘন লোডশেডিং। অনেক সময় তারাবি, জুম্মার নামাজ, সেহেরি বা ইফতারের আগে বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ বন্ধের কোনো শিডিউল ও দেওয়া হয়নি। সারাদিনে প্রায় ৩-৪ বার বিদ্যুৎ যায়। এই রোজার সময় লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন বলে জানান তারা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com