বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

যমুনা গ্রুপ ও জিএলডিপির যৌথ ইফতার মাহফিল

  • আপডেট টাইম সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপ ও বাংলাদেশের ব্যাংকের সনদপ্রাপ্ত হবিগঞ্জের স্বনামধন্য প্রতিষ্ঠান জিএলডিপি’র যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সদর উপজেলার রিচি ঈদগাহে এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। স্থানীয় মুরুব্বী হাছন আলীর সভাপতিত্বে এতে প্রধান মেহমান ছিলেন যমুনা ইলেক্ট্রনিক্স এন্ড অটোমোবাইলস লি. এর হেড অব বিজনেস মোঃ সাজ্জাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, রিচি ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রহিম, রিচি পঞ্চায়েত সেক্রেটারি মোঃ আব্দুর রহমান। বিশেষ মেহমান ছিলেন এইচসিএম বিজনেস অপারেশন পরিচালক মোঃ আফসার উদ্দিন, ডিরেক্টর মার্কেটিং মোঃ সেলিম উল্যা সেলিম, ডিজিএম সেলস এন্ড মার্কেটিং মোঃ মাকসুদুর রহমান, জিএম সেলস একেএম কামরুজ্জামান নিলু।
ইফতার মাহফিলে অতিথিবৃন্দ বলেন, যমুনা গ্রুপ দেশের অর্থনীতিতে অভূতপূর্ব ভূমিকা রেখে চলেছে। যুগ যুগ ধরে বৈদেশিক অর্থ প্রবাহেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যমুনা গ্রুপের কর্ণধার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম দেশের শিল্পায়নের স্বপ্নদ্রষ্টা ছিলেন। তার হাত ধরে এদেশে বহু শিল্প প্রতিষ্ঠানের জন্ম হয়েছে। হবিগঞ্জেও তিনি বিশাল শিল্পপার্ক গড়ে তুলেছেন। এখানে জেলার বহু মানুষের কর্মসংস্থান হয়েছে। ভবিষ্যতেও আরও অনেকের কর্মসংস্থান হবে বলে বক্তারা প্রত্যাশা করেন। তারা বলেন, যমুনা গ্রুুপ কখনও তাদের পণ্যের গুণগত মানের বিষয়ে কোন আপোষ করে না।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেন, আমরা দোয়া করি যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামকে যেন আল্লাহ্ বেহেস্ত নসিব করেন। তার পরিবার পরিজনের উদ্যোগে শুধু বাংলাদেশে নয়, সারা বিশে^ তাদের কর্ম ছড়িয়ে আছে। অত্যন্ত সুনামের সাথে তারা ব্যবসা করে চলেছেন। আমরা তার পরিবার পরিজন এবং মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদের সবার জন্য দোয়া করি।
জিএলপির চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ জাবেদ আলী ইফতার মাহফিল সুন্দরভাবে সম্পন্ন করার জন্য অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ, যমুনা গ্রুপ ও স্থানীয় মুরুব্বী এবং জনপ্রতিনিধির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলামের সঙ্গে মুঠোফোনে আলাপ করে প্রতি আহবান জানিয়েছেন হবিগঞ্জের রিচি এলাকাকে শিল্পসমৃদ্ধ করার জন্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com