সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

উত্তর সাঙ্গর গ্রামের বিশিষ্ট মুরুব্বী শামসুল হক তালুকদারের ইন্তেকাল

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নের উত্তর সাঙ্গর গ্রামের বাসিন্দা ও হবিগঞ্জ জেলা সুন্নি সংগ্রাম পরিষদের সহ-সভাপতি শামসুল হক তালুকদার ইন্তেকাল করেছেন ( ইন্না…রাজিউন)। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যু কালে তার বয়স হয়ে ছিল ৬৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকেল ৩ টায় উত্তর সাঙ্গর ফুটবল মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজ পূর্ব বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুল মজিদ খান, উপজেলা আওমীলীগ সভাপতি আমির হোসেন মাস্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার, বিশিষ্ট মুরুব্বী এম এ রব, এইচ এম জাহির, কাজী মোক্তার হোসেন, মরহুমের বড় ছেলে লিটন তালুকদার, চাচাত ভাই তোফাজ্জল তালুকদার প্রমুখ। বক্তারা বলেন- মরহুম শামসুল হক তালুকদার একজন ভালো মানুষ ও ন্যায শালিস বিচারক ছিলেন। তার মৃত্যুতে তারা শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মরহুম শামছুল তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস এম সুরুজ আলী ও সাংবাদিক মোঃ কাউছার আহমেদ। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com