রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

সড়ক নিরাপত্তা কমিটির সভায় সিদ্ধান্ত মাধবপুরে মহাসড়কে কোন সিএনজি অটোরিকশা পার্কিং করা যাবে না

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৬৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার (১৩ মার্চ) দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, পৌরসভার মেয়র মো: হাবিবুর রহমান মানিক, সহকারী কমিশনার ভূমি মো: রাহাত বিন কুতুব, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাকিবুল ইসলাম খান, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, সড়ক ও জনপথের সহ প্রকৌশলী মো:সাইফুল ইসলাম, চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সোহেল, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ এরশাদ আলী, সাংবাদিক সাব্বির হাসান, মালিক ও শ্রমিক সংগঠনে প্রতিনিধি গোলাপ খান, শামীম আহমেদ, আলম খান প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, মহাসড়কে কোন সিএনজি অটোরিকশা পার্কিং করে থাকতে পারবে না। মাধবপুর ব্রাহ্মণবাড়িয়া লাইনের কোন বাস অযথা দাড়িয়ে থাকতে বা পার্কিং করে থাকতে পারবে না। পিডিএল কোম্পানির গাড়ি বা ট্রাক্টর যত্রতত্র রাখা যাবে না। ট্রাফিক পুলিশের চেকিং পয়েন্ট সুবিধাজনক স্থানে সরিয়ে দিতে হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যানযট নিরসনে ঐ জায়গা ব্যবহার করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com