শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

কামড়াপুর বাইপাসে ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি

  • আপডেট টাইম রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কামড়াপুর বাইপাসে শাহজালাল মোটরসে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। শহরে ঘন ঘন চুরির ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে। যে কোনো সময় তারা কর্মসূচি দিতে পারেন বলে জানিয়েছেন ব্যাকস সভাপতি শামছুল হুদা। গতকাল শনিবার বিকালে ওই ব্যবসা প্রতিষ্ঠানের পেছনে বেড়া কেটে ভেতরে প্রবেশ করে চোরের দল নগদ সাড়ে ৫ লাখ টাকাসহ মালামাল নিয়ে যায়। ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মজনু মিয়া সন্ধ্যার দিকে এসে ঘটনাটি দেখে মানসিকভাবে ভেঙ্গে পড়েন। তিনি টাকাগুলো রেখেছিলেন, আরেকজনকে দেয়ার জন্য। ক্যাশ বক্স ভেঙ্গে যা চোরের দল নিয়ে যায়। খবর পেয়ে ব্যকস সভাপতিসহ সদর থানার এসআই আজাদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে।
পুলিশ জানায়, টাকা উদ্ধার ও চোর ধরতে পুলিশ তৎপর রয়েছে। ব্যকস নেতৃবৃন্দ জানান, ঘন ঘন চুরির ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতংক দেখা দিয়েছে। কিন্তু পুলিশ চোর ধরাসহ মালামাল উদ্ধার করতে পারছেন না। এমন চলতে থাকলে তারা ব্যবসা বাণিজ্য বন্ধ করে আন্দোলনে নামবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com