বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চোরাই কাজে ব্যবহৃত যন্ত্রাংশ উদ্ধার ॥ শহর থেকে আটক চোর চক্রের ৩ সদস্যকে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহর থেকে চোরাই মালসহ আটক আন্তঃজেলা ৩ চোরের সদস্যকে আটক করেছে পুলিশ। পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। জানা যায়, হবিগঞ্জ শহরে ইদানিং চুরির হিড়িক পড়লে বিভিন্ন বাসা থেকে স্বর্ণালংকার, টিভিসহ মূল্যবান জিনিসপত্র চুরি হচ্ছে প্রতিনিয়ত। পুলিশ গত ২৪ ফেব্রুয়ারি বিকালে শহরের মাহমুদবাদ মাহফুজ রহমান তালুকদারের ভাড়া বাসায় অভিযান চালিয়ে নিউ মুসলিম কোয়ার্টার এলাকার মৃত কুদরত আলীর পুত্র খলিল (৪০), পুরান মুন্সেফীর আব্দুল হাইর পুত্র দ্বীন ইসলাম ও উমেদনগর গ্রামের শুকুর আলীর পুত্র হানিফ মিয়া (৩০) কে আটক করে। তাদের হেফাজত থেকে চোরাইকৃত দুইটি কালার টিভি, একটি স্যালাই মেশিন, টর্চ লাইট, নগদ টাকাসহ স্বর্ণ উদ্ধার এবং চোরাই কাজে ব্যবহৃত তালা ভাঙ্গার মেশিন, শাবল ও প্লাসসহ যন্ত্রাংশ জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ঘটনার কথা স্বীকার করে। তারা আরও জানায়, চোরাই মাল রাখার জন্য বাসা ভাড়া করে। এ বাসায় শহরের বিভিন্ন স্থান চুরি করে এনে সেখানে রাখা হয়। তাদের সাথে আরও অনেকে রয়েছে। এদেরকেও পুলিশ আইনের আওতায় আনবে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেছে। ওসি অজয় চন্দ্র দেব জানান, পুলিশের অভিযান নিয়মিত চলবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com