রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

হাসপাতালের নার্স ঝুমার বাসায় চুরি যাওয়া আংশিক স্বর্ণ উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের স্টাফ নার্স ঝুমা আক্তারের বাসায় চুরির ঘটনায় দুই চোরের স্বীকারোক্তিতে কিছু স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে সদর থানার ওসি (তদন্ত) মোসলেহ উদ্দিন, এসআই জয়পালসহ একদল পুলিশ বাহুবল উপজেলার মিরপুর বাজার থেকে কিছু স্বর্ণ উদ্ধার করেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়। জানা যায়, শহরের ২নং পুল এলাকার বাসিন্দা সদরের হাসপাতালের সিনিয়র নার্স ঝুমা আক্তারের বাসায় দিনের বেলা চুরি হয়। চোরের দল নগদ টাকা ও ১৫ ভরি স্বর্ণ নিয়ে যায়। এ বিষয়ে তিনি বাদি হয়ে সদর থানায় মামলা করেন। মামলার প্রেক্ষিতে এসআই জয়পাল অভিযান চালিয়ে চোর রিপন ও শাহিনকে আটক করেন। পরে তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বর্ণ বিক্রির কথা জানায়। এর প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে কিছু স্বর্ণ উদ্ধার ও ২ জনকে আটক করে। পুলিশ জানায়, দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com