রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

মাধবপুরে পাখি প্রেমিক সোসাইটির অভিযানে ময়না ও শালিক উদ্ধার

  • আপডেট টাইম রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন লঙ্ঘন করে দেশি শালিক ও ময়না পাখি পালায় মাধবপুরে ১টি শালিক ও ১টি ময়না উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন পাখি প্রেমিক সোসাইটির সদস্যরা। সূত্র জানায়, শনিবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলায় নোয়াপাড়ার সায়হাম কটন মিলস সংলগ্ন সুপারমার্কেট থেকে পাখি প্রেমিক সোসাইটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালে ও কয়েকজন সদস্য নিয়ে পাখিগুলিকে মুক্ত করতে চাইলে পাখি মালিকদের হেনস্তার শিকার হন। পরে স্থানীয় বন অফিসের জগদীশপুর বিটের বিট কর্মকর্তা এ.টি.এম সিদ্দিকুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স এসে পাখিগুলোকে উদ্ধার করে। বিট কর্মকর্তা এ.টি.এম সিদ্দিকুর রহমান জানান,বিপদাপন্ন বন্যপ্রাণী কিংবা বন্যপ্রাণী অপরাধ দেখলেই তাৎক্ষনিক আমাদের সিনিয়র স্যারের পরামর্শ নিয়ে উদ্ধার করে থাকি। পাখি প্রেমিক সোসাইটির সদস্যরা সার্বক্ষণিক আমাদেরকে তথ্য সহযোগিতা করে থাকেন তাই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com