সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে শাখা বরাক নদী দখল-দূষণ প্রতিরোধে মতবিনিময় সভা

  • আপডেট টাইম শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৮ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শাখা বরাক নদীতে চলমান দখল-দূষন প্রতিরোধ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে নবীগঞ্জ শহরের শহীদ সাবাজ আলী সড়কস্থ গণকবরের সামনে অনুষ্ঠিত হয়।
নবীগঞ্জ রিভার উইংসের আহবানে সংগঠনের সমন্বয়ক অধ্যক্ষ তনুজ রায়ের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সাবেক অধ্যক্ষ ফয়জুর রব পনির সঞ্চলনায় মতামতসহ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, সমাজকর্মী মোঃ আব্দুল আহাদ সাদী, ডাঃ এটিএম জাফর ইকবাল রতন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ শামীম আহমদ চৌধুরী, শিক্ষক মধুসুধন ভট্টাচার্য্য, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, ব্যাংক কর্মকর্তা শুভাশীষ চক্রবর্ত্তী, শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়া, সার্কেলের সিইও সাইফুর রহমান খান, উপজেলা স্কুলের অধ্যক্ষ কাঞ্চন বনিক, সমাজকর্মী আহমদ জাকারিয়া অপু, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল হোসেন বেলাল, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ সেলিম তালুকদার, সাবেক সাধারন সম্পাদক সলিল বরন দাশ, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী, সাবেক ছাত্রনেতা অলিউর রহমান অলি, আনন্দ নিকেতনের সভাপতি দীপংকর ভট্টাচার্য্য দেবুল, একতারার সাধারন সম্পাদক সাহেল আহমদ, অধ্যক্ষ নজির আহমদ, প্রভাষক জন্টু দেব, সমাজকর্মী সাইফুল ইসলাম পারভেজ, রিভার উইংসের অর্থ সম্পাদক অরুনাভ বনিক পলাশ, মোঃ আবু তালেব, নাবেদ মিয়া, অঞ্জন রায়, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আবিদ তালুকদার, দৈনিক সময় পত্রিকার স্টাফ রিপোর্টার জাবেদ তালুকদার, মৌলানা সাদী, মিটন রবিদাস, ইকবাল ছোবান, ইউনাইটেড নবীগঞ্জের সদস্য সবুজ আহমদ, হাবিবুর রহমান, হেলাল মিয়া, একমুটো হাসির জাবেদুর রহমান, সাংস্কৃতিক কর্মী গোপাল সুত্রধর, ইসলাম ইফতি, আলাল মিয়া, রবিন আহমেদ সেজু প্রমূখ।
সভায় বক্তারা এককালের খরস্রােতা ঐতিহ্যবাহী শাখা বরাক নদীকে চলামান দখল দূষনমুক্ত করতে একমত পোষন করেন এবং সকল আন্দোলনে সক্রিয় ভুমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য- সভায় আগামী ২৪ শে ফেব্রুয়ারী শনিবার বিকালে নবীগঞ্জের শাখা বরাকের তীর ঘেষে পদযাত্রাসহ নবীগঞ্জের সকল শ্রেণীপেশার মানুষের সাথে মতবিনিময়,মানববন্ধন ও আরো বিভিন্ন কর্মসূচীর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com