রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তানগরে চোরের উপদ্রব একরাতে ১৫ দোকানে হানা

  • আপডেট টাইম রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের শায়েস্তানগরে চোরের উপদ্রব মারাত্মক হারে বৃদ্ধি পেয়েছে। একই রাতে প্রায় ১২-১৫টি দোকানে চোরের দল হানা দিয়েছে। পাশাপাশি একাধিক বাসা বাড়িতেও হানা দেয়। জানা যায়, গতকাল শনিবার ভোরে মাইক্রো নিয়ে একটি সংঘবদ্ধ চোরের দল পইল সড়কে আসে। এ সময় একে একে উল্লেখিত সংখ্যক দোকানের তালা কেটে ফেলে। কিন্তু লোকজন সজাগ থাকায় কিছু নিতে পারেনি। পুলিশ এমন ঘটনাকে রহস্য মনে করছে। ওই রাতে একই এলাকার সাংবাদিক শাওন খানের বাসায় হানা দেয় চোরের দল। তবে মোবাইল ফোন ছাড়া কিছুই নিতে পারেনি। যার ভিডিও এ প্রতিনিধির কাছে রয়েছে। এতে দেখা যায় অত্যাধুনিক মেশিন দিয়ে পইল রোড পর্যন্ত হুমায়ূন ফার্মেসী, রাসেল ফার্মেসী, মালেক মুদি দোকান, সিজিলের দোকানসহ বিভিন্ন দোকানের সাটারের তালা কেটে ফেলে। কিš’ মানুষ সজাগ হওয়ায় তারা পালিয়ে যায়। খবর পেয়ে ওসির নেতৃত্বে পুলিশ ঘটনা¯’ল পরিদর্শন করে। তিনি জানান, পুলিশী টহল জোরদার আছে। অচিরেই তাদের ধরা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com