বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

১০০ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন জেলা ছাত্রদল সভাপতি রিংগন

  • আপডেট টাইম বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ২৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ ১০০ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে তিনি হবিগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তিপান। সোমবার হবিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাহেলা পারভিন তার জামিন আবেদন মঞ্জুর করেন।
রিংগন তার বিরুদ্ধে দায়েরকৃত ৩টি মামলায় হাই কোর্ট থেকে আগাম জামিন আনেন। আগাম জামিনের শেষ দিন গত ২০২৩ সনের ৮ অক্টোবর তিনি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেণ। পরে তিনি আদালত থেকে জামিন লাভ করে ২৬ কারাগার থেকে বের হলে কারাফটকে ডিবি পুলিশ তাকে আটক করে। পরে চুনারুঘাটে দায়েরকৃত দুটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ২৭ অক্টোবর হবিগঞ্জ চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ২ দিন কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
এব্যাপারে রিংগনের আইনজীবী এড. আফজাল হোসেন বলেন, চুনারুঘাটের দুই মামলায় ৮ বার জামিন আবেদন করার পর গতকাল সোমবার তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com