শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ-৩ আসনে লাঙ্গলে ভোট দিয়ে জাতীয় পার্টিকে নির্বাচিত করুন-জাপা প্রার্থী মুমিন চৌধুরী বুলবুল

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ২৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের জাতীয় পাটির মনোনীত প্রার্থী এমএ মুমিন চৌধুরী বুলবুল বলেছেন, সুশাসন প্রতিষ্ঠায় জাতীয় পার্টির কোন বিকল্প নেই। জাতীয় পার্টিকে নির্বাচিত করা হলে এ অঞ্চলে সুশাসন প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন-নির্বাচন কতটা সুষ্ঠু হবে, কি পরিমান ভোটার কেন্দ্রে যাবেন। আবার কত পার্সেন্ট ভোট কাস্টিং হবে। কেউ বলছেন ভোট কম কাস্টিং হলে ভোটের পার্সেন্টিজ ভাড়ানোর জন্য কেন্দ্র দখল করবে ক্ষমতাশীলরা। এ নিয়ে সাধারণ জনগণসহ সচেতন মহলে সংশয় তৈরী হয়েছে। এই অবস্থার মধ্যেও ক্ষমতাসীল বিভিন্ন স্থানে জাতীয় পার্টির পোস্টার ও ব্যানার ছিড়ে ফেলছেন। এতে প্রমানিত হয় নির্বাচন কতটা সুষ্ঠু হবে। আর সুষ্ঠু নির্বাচন না হলে ভবিষ্যতে জাতীয় পার্টি কোন নির্বাচনে অংশ নেবে না। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ শহরের লাঙ্গলের সমর্থনে মিছিল গণসংযোগ পূর্ব চাষী বাজারে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। জাপা প্রার্থী এমএ মুমিন চৌধুরী বুলবুল বলেন- হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) জাতীয় পার্টির ঘাটি ছিল। এখানে ৩ বার জাতীয় পার্টি নির্বাচিত হয়েছে। আমরা যে ভাবে সাড়া পাচ্ছি এবারও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে লাঙ্গল ভোট দিয়ে জাপাকে নির্বাচিত করবে এই আসনের জনগণ। তিনি ৭ জানুয়ারি দলমতের উর্ধ্বে উঠে লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি কাজল আহমেদ। এছাড়াও গতকাল লাখাই,শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন জাপা প্রার্থী এমএ মুমিন চৌধুরী বুলবুল। পথসভায় বক্তারা বলেন- জাপা প্রার্থী মুমিন চৌধুরী বুলবুল একজন ভালো মানুষ। তাকে প্রতিকে ভোট দিয়ে নির্বাচিত করুন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com