বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে নামাজের স্থান, নারী ও শিশু বিশ্রামাগারসহ বিভিন্ন স্থাপনার উদ্বোধন

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ২৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে নারী ও শিশু বিশ্রামাগারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার উদ্বোধন করা হয়েছে। আবশ্যকীয় এসব গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিচারালয়ে বিচারপ্রার্থী জনগণসহ বিচার সংশ্লিষ্ট কাজে নিয়োজিত সকলের সহায়ক হবে।
অন্যান্য স্থাপনাগুলো হলো- নামাজ কক্ষ, কিডস্ জোন, রিক্রিয়েশন রুম, রেস্ট হাউজ, হল রুম ও ফ্যামিলি ক্লাব।
রেস্ট হাউজের শুভ উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হাসানুল ইসলাম, অন্যান্য স্থাপনাসমূহ শুভ উদ্বোধন ঘোষণা করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন-অর-রশীদ। বাদ আছর নামাজ কক্ষে দোয়ার আয়োজন করা হয় এবং পরবর্তীতে হল রুমে উদ্বোধনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ও দায়রা জজ গণ, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ অন্যান্য বিচারকগণ ও সহায়ক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তার বক্তব্যে উন্নয়ন কাজ সমূহে সহযোগিতার জন্য গণপূর্তবিভাগ, হবিগঞ্জ, জেলা পরিষদ, হবিগঞ্জ ও হবিগঞ্জ পৌরসভার প্রতিধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com