শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নির্বাচন বর্জনের দাবীতে শহরে সৈয়দ মুশিফকের নেতৃত্বে লিফলেট বিতরন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ২৫৩ বা পড়া হয়েছে

 

প্রেস বিজ্ঞপ্তি ॥ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির উদ্দেশ্যে হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ এর নেতৃত্বে শহরের প্রধান সড়কে ব্যবসায়ী, রিক্সা চালক, শ্রমিক, দিনমজুরদের মাঝে লিফলেট বিতরণ, গণসংযোগ ও মিছিল করা হয়। “অবৈধ নির্বাচন মানিনা, মানবনা”, “নির্বাচনে যাবে যারা গণতন্ত্রের শত্রু তারা” ইত্যাদি শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে মিছিলটি একটি পথসভায় মিলিত হয়। পথসভায় ৭ জানুয়ারীর নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ বলেন, বেগম খালেদা জিয়াকে বন্দি রেখে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাসনে রেখে, দেশের বৃহত্তম ও জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে রেখে এ দেশের জণগণ কোন পাতানো নির্বাচনে অংশ গ্রহণ করবেনা। এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলার আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, সাবেক সহ-সভাপতি আবুল খায়ের অপু, সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ, সহ-সাংগঠনিক সম্পাদক এডঃ সৈয়দ জাদিল উদ্দিন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক রিফাত চৌধুরী মিল্লাত, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল মোল্লা, মঈনুদ্দিন সোহাগ, সাইফুদ্দিন ইকবাল, মো: উজ্জ্বল, এস,এম, এনাম, মো: রুবেল আহমেদ, সদর উপজেলার যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ লিটন, লাখাই উপজেলার সদস্য সচিব মিয়া মোঃ লায়েছ, আজমিরীগঞ্জ উপজেলা সদস্য সচিব মোশাররফ আল মামুন, বাহুবল উপজেলা সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মোঃ বিল্লাল মিয়া, লাখাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ সোহেল রানা প্রমুখ, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ সেলিম, মোঃ কাউছার, নাফিজুর রহমান পলাশ, মোঃ জয়নাল মিয়া, ইমন মিয়া প্রমুখ।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com