শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম বিজিবির অভিযানে দেড় কোটি টাকার কসমেটিকস-ফুচকা-জিরাসহ ট্রাক জব্দ বানিয়াচঙ্গে সৎ মায়ের নির্যাতনে এক সাথে ২ বোনের বিষপান ॥ ১ জনের মৃত্যু ॥ ছোট বোন আশঙ্কাজনক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হবিগঞ্জে বাড়ছে হামের প্রকোপ ৪৩ শিশু হাসপাতালে ভর্তি নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী

খান বাহাদুর আহছান উল্লাহ (রঃ) এর জন্ম বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ আহছানিয়া মিশনে বিনা মুল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহ ছুফী আলহাজ্ব খান বাহাদুর আহছান উল্লাহ (রঃ) এর ১৫০তম জন্ম বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ আহছানিয়া মিশনের উদ্যোগে গতকাল ডিসেম্বর কোরান খতম, দোয়া ও মিলাদ মাহফিল, বিনা মুল্যে চক্ষু চিকিৎসা শিবিরসহ বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়। কর্মসুচি অনুযায়ী ৩০ ডিসেম্বর সকালে হবিগঞ্জ আহছানিয়া মিশনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে আহছানিয়া মিশনের সদস্য ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির উন্নতি কামনা করে মোনাজাত করা হয়। পরে বিনা মুল্যে চক্ষু চিকিৎসা শিবিরে রোগী দেখা শুরু হয়। এতে হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতালের চিকিৎসকগণ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ৭/৮ শত চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। উক্ত চক্ষু শিবিরে বাছাই করা চোখে ছানী পড়া গরীব ও অসহায় দুই শতাধিক রোগীকে হবিগঞ্জ আহছানিয়া মিশনের অর্থায়নে সম্পূর্ণ বিনা মুল্যে হবিগঞ্জ ইসলামিয়া চক্ষু হাসপাতালে ছানী অপারেশন ও ঔষধ প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com