বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হবিগঞ্জের নতুন ডিসি জিলুফা সুলতানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হবিগঞ্জের জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোছা. জিলুফা সুলতানাকে। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল বুধবার (২৭ ডিসেম্বর) রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) জিলুফা সুলতানাকে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে। জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটরা রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে গত ২৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলা প্রশাসককে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। অপর আদেশে হবিগঞ্জ জেলা প্রশাসক দেবী চন্দ্রকে কৃষি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com