মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় প্রবাসী গুরুতর আহত ॥ থানায় অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামে প্রতিপক্ষের অতর্কিত হামলায় যুক্তরাজ্য প্রবাসী মৃত আব্দুর রউফের পুত্র ফয়জুল হাসান চৌধুরী (৪৭) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন। এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃত আশরাফ উদ্দীনের পুত্র আকাব্বির রহমান (৩৭) গংদের সাথে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল এ ঘটনার জের ধরে ২৭ ডিসেম্বর বুধবার সকাল অনুমান সাড়ে ৯টায় নবীগঞ্জ শহর থেকে ফয়জুল হাসান চৌধুরী মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথিমধ্যে পূর্ব পরিকল্পিত ভাবে প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলায়। এতে তিনি রক্তাক্ত জখমী হন। এ সময় স্থানীয়রা তার সুরচিৎকারে শোনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন। হামলাকারীরা তার কাছ থেকে প্রায় দেড় লক্ষাধিক টাকাও ছিনিয়ে নেয় বলেও তিনি অভিযোগ করেন। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ মাসুক আলী বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com