সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

লন্ডনে হবিগঞ্জ স্টুডেন্ট নেটওয়ার্কের তথ্যমূলক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৬ বা পড়া হয়েছে

লন্ডন প্রতিনিধি ॥ লন্ডনে হবিগঞ্জ স্টুডেন্ট নেটওয়ার্কের তথ্যমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত ১১ ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৭টায় লন্ডনের এক স্থানীয় হলে হবিগঞ্জ স্টুডেন্ট নেটওয়ার্ক ইউকে কর্তৃক আয়োজিত “মিট এন্ড গ্রীট এবং স্টুডেন্ট এন্ড স্কিল ওয়ার্কার্স ফোরাম হবিগঞ্জ” নামক এক তথ্যমূলক সেমিনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শাহ ফয়েজের পরিচালনায় সেমিনারে হবিগঞ্জ থেকে উচ্চ শিক্ষা এবং ওয়ার্ক পার্মিট নিয়ে যারা যুক্তরাজ্যে এসেছে তাঁদের সবাই অংশগ্রহণ করেন। সেমিনারে বিশেষজ্ঞরা তাঁদের বিভিন্ন বিষয়াদি যেমন- আইনি পরামর্শ, একাডেমিক, ইউকে ট্যাক্স, চিকিৎসা, বাসা-বাড়ি এবং জব নিয়ে পরামর্শ মূলক আলোচনা করেন। সেমিনারে কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে নতুনদের পরামর্শমূলক দিক নির্দেশনা দেন এবং আশ্বস্থ করেন সবধরণের সহযোগিতা করার
সবার অংশগ্রহণে এক মিলন মেলায় পরিণত হয়। সেমিনার শেষে সংস্কৃতি অনুষ্ঠান ও নৈশ্যভোজের আয়োজন করা হয়। উপস্থিত কমিউনিটির নেতৃবৃন্দরা আয়োজকদের প্রশংসা করেন এবং উৎসাহ প্রদান করেন ভবিষ্যতে এইরকম অনুষ্ঠান নিয়মিত করার। আয়োজকদের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠান আয়োজনে যারা ছিলেন, শাহ ফয়েজ, মাসুম চৌধুরী, শামিম, রণী, ইমন, মেনন, খাইয়োম, সাগর, পলাশ, ইফতেকার প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com