সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শহরে বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের ॥ গ্রেপ্তার ১

  • আপডেট টাইম বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির মানববন্ধন চলাকালে গত ১০ ডিসেম্বর শহরের শায়েস্তানগরে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এদিকে পুলিশ তৌকির আহমেদ (২৪) নামে এক ছাত্রদল কর্মীকে গ্রেফতার করেছে। সে মোহনপুর গ্রামের ইসরাইল মিয়ার পুত্র। গত ১১ ডিসেম্বর হবিগঞ্জ সদর মডেল থানার এসআই জয়পাল বাদী হয়ে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ রাসেলসহ ৪৬ জনের নাম এজাহারে উল্লেখ করে অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করে পুলিশ এসল্টসহ বিস্ফোরক আইনে মামলা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (অপারেশন) মোবারক মিয়া জানান, গতকাল মঙ্গলবার সকালে ছাত্রদল কর্মী তৌকির আহমেদ গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com