মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে ৭ দিনে ১০ গরুর মৃত্যু ইউএনও নিকট লিখিত অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে গত ৭ দিনে একই গ্রামের ১০ গরুর মৃত্যু হয়েছে। গরুর মালিকদের অভিযোগ বিষাক্ত পানি পান করে গৃহপালিত গরুগুলো মৃত্যুর কোলে ঢলে পড়ে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামের ৫ কৃষক মৃত ও অসুস্থ্য গরু ট্রাকে বহন করে উপজেলা চত্বরে নিয়ে আসে।
খোজ নিয়ে জানা যায়, বুল্লা গ্রামের সোলেমান মিয়ার ৪টি, তাজুল ইসলামের ৩টি, নয়ন মিয়ার ১টি, মরম আলী ও সৈয়দ মিয়ার ২টি গরুসহ মোট ১০টি গরু মারা যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ কৃষকরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর এক লিখিত অভিযোগ দায়ের করে। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ফ্যাক্টরীর বিষাক্ত বর্জ্য বুল্লা গ্রামের গোচারণ ভূমিতে ছড়িয়ে পড়ে। ওই ভূমিতে বুল্লা গ্রামবাসী গরু চড়ালে তাদের গরুগুলো অসুস্থ্য হয়ে মৃত্যুবরণ করে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আব্দুস সাত্তার বেগ জানান- রাসায়নিক পরীক্ষা ব্যতিত গরুর মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্জুর আহ্সান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান- তদন্তক্রমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com