শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে নাশকতার অভিযোগে বিএনপি জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৬ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলায় নাশকতা সহ সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রের অভিযোগে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াত ইসলামীর ৩ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুর ১২ টার দিকে পৌর এলাকার চরবাজারের একটি রেস্টুরেন্টে বিশেষ অভিযান চালিয়ে পৌর যুবদল নেতা মোঃ আলী হোসেন (৫০) কে গ্রেফতার করে পুলিশ।
এছাড়াও গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল হাই (৬৫) ও শিবপাশা ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ নাছির উদ্দিন চৌধুরী (৪০) কে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ জানান, আটককৃতরা বিভিন্ন নাশকতা ও সরকারের বিরুদ্ধে নানা ধরণের ষড়যন্ত্রে লিপ্ত থাকা সহ অনেক অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com