বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ ॥ স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান জিনিস লুট

  • আপডেট টাইম শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের গনেশপুর গ্রামে এক বাড়িতে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ডাকাতরা ওই বাড়ির গৃহকর্তী ও তার সন্তানদের হাত-পা বেঁেধ নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। গত বুধবার গভীর রাতে ওই গ্রামের ফকির বাড়ির মোঃ হাবিবুল আলমের ঘরে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই সময় মুখোশধারী একদল ডাকাত গৃহকর্তার অনুপস্থিতিতে কেচি গেইটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তার স্ত্রী আফসারুন্নেছা (৩৫), ছেলে সুয়েব আলম (১৬), মেয়ে সাদিয়া (১০) কে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে ঘরের আলমিরা ভেঙ্গে নগদ টাকা, ৫ ভরি স্বর্ণ, স্মার্ট ঘড়ি, এলইডি টিভি নিয়ে যায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতদল পালিয়ে যায়। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সকালে চুনারুঘাট থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে অফিসার ইনচার্জ রাশেদুল হক জানান, ডাকাতি না অন্যকিছু, তা তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com