শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

জমে উঠেছে নবীগঞ্জ-বাহুবল সংসদীয় আসনের নির্বাচনী মাঠ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৯৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিএনপি নির্বাচনী মাঠে না থাকলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এর তফশীল ঘোষনার পর পরই জমে উঠেছে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের নির্বাচনী মাঠ। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রবিবার বিকালে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরীকে নৌকার মাঝি হিসেবে মনোনয়ন দেয়া হয়। ফলে রবিবার সন্ধ্যায় এই খবর নবীগঞ্জ পৌছলে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ, উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বের করা হয়েছে বিশাল আনন্দ মিছিল। সাধারণ মানুষ তাদের প্রতিক্রিয়ার বলেন, চৌধুরীর কাছে দেওয়ানের পরাজয় ঘটেছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা মনোনয়নে এবার যথাযথ মূল্যায়ন করেছেন। এর আগে সরকার দলীয় সকল মনোনয়ন প্রত্যাশীরা তাদের নিজ নিজ কর্মী সমর্থকদের সাথে নিয়ে রাজধানী ঢাকায় অবস্থান করেছিলেন। দলীয় ও বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে এবার মোট ভোটার হচ্ছেন ৪ লক্ষ ৫ হাজার ৫২ জন। এর মধ্যে নবীগঞ্জ উপজেলার ভোটার হচ্ছেন ২ লক্ষ ৬১ হাজার ৯৬৯ জন এবং বাহুবল উপজেলার ভোটার হচ্ছেন ১ লক্ষ ৪৩ হাজার ৯৩ জন। নবীগঞ্জে ১৩টি ইউনিয়ন ও একটি পৌর সভায় মোট ১১৬টি কেন্দ্র এবং বাহুবল উপজেলায় ৭টি ইউনিয়নে ৬১ টি কেন্দ্র রয়েছে। অপর একটি সুত্রে জানা গেছে, মনোনয়ন বঞ্চিত সাবেক সংরক্ষিত এমপি এডভোকেট আমাতুল কিবরীয়া চৌধুরী কেয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন। এদিকে জাপা থেকে মনোনয়ন চেয়েছেন সাবেক এমপি এমএ মুনিম চৌধুরী বাবু। তবে নবীগঞ্জ-বাহুবলে বর্তমানে একটি আলোচনাই সরব চৌধুরীর কাছে দেওয়ানের পরাজয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com