বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

লোকসান কমাতে মাধবপুরে চা বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৫৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ চা বাগানের অব্যাহত লোকসান কমাতে সরাসরি গ্রাহকের কাছে উন্নতমানের চাপাতা পৌছে দিতে ন্যাশনাল টি কোম্পানী মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান কর্তৃপক্ষ সাতছড়ি জাতীয় উদ্যানের পাশে বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেছেন। গতকাল সোমবার বিকেলে এনটিসি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোছা এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, এনটিসির জেনারেল ম্যানাজার সৈয়দ মাহমুদ হাসান, ডিজিএম এমদাদুল হক মিঠু, ডিজিএম (অর্থ) কেরামত আলী, ম্যানাজার দিপেন কুমার সিনহা, ম্যানাজার লিমন আহমেদ প্রমুখ। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মোছা বলেন, ক্রমাগতভাবে চায়ের দর অনেক কমে গেছে। চা বিক্রয় করে এখন উৎপাদন খরচ উঠানো যাচ্ছেনা। একারনে প্রতিবছর চা বাগানে লোকসান গুনতে হচ্ছে। এখন থেকে বাগানে উৎপাদিত ২৫ ভাগ চা সরাসরি বিভিন্ন বিক্রয় কেন্দ্রে বিক্রির উদ্যেগ নেওয়া হয়েছে। এতে করে গ্রাহকরা অপেক্ষাকৃত কমদামে সরসারি চাবাগানের বিক্রয় কেন্দ্র থেকে ক্রয় করতে পারবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com