বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি তছনুর যুক্তরাজ্য গমনে বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২৭১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু সস্ত্রীক যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় জাগো ডট নিউজের আয়োজনে নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ জাগো ডট নিউজের কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইনকিলাব প্রতিনিধি ফখরুল আহসান চৌধুরী, সংবর্ধিত ব্যক্তি মহিবুর রহমান চৌধুরী তছনু, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, সাবেক কোষাধ্যক্ষ শওকত আলী, সাংবাদিক ছনি আহমেদ চৌধুরী, সাবেক ইউপি সদস্য জাকারিয়া আহমেদ, রাসেল আহমদ প্রমুখ। পরে সংবর্ধিত্ব ব্যক্তি নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনুর হাতে জাগো নিউজের পক্ষ থেকে সম্মাননা স্মারক তোলে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com