মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

সাবেক পিপি সিরাজুল হক চৌধুরীর আইনজীবী সমিতির সদস্যপদ স্থগিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৩০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে জাল সনদ দিয়ে সদস্যপদ গ্রহণ করায় সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মোঃ সিরাজুল হক চৌধুরীর জেলা আইনজীবী সমিতির সদস্য পদ থেকে সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে। গতকাল অনুষ্ঠিত হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির বকুল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আইনজীবী সমিতির বেশ কয়েজন সদস্য কয়েকজন আইনজীবী মো. সিরাজুল হক চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে মো. সিরাজুল হক চৌধুরীকে সমিতির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি শোকজের জবাব না দিয়ে সময় ক্ষেপন করতে থাকেন। এক পর্যায়ে কার্যনির্বাহী কমিটির সভায় তাকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, গত ১৫ নভেম্বর আইনজীবী সমিতির হল রুমে আইনজীবীদের উপস্থিতিতে সাধারণ সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়। কিন্তু মো. সিরাজুল হক চৌধুরী কাগজপত্র জমা দিবেন বলে সময় চেয়ে সমিতিতে আবেদন জানান। কিন্তু তিনি সময় মতো কাগজপত্র জমা না দেওয়ায় গতকাল সমিতির হল রুমে তলবী সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি এডঃ আবুল মনসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির বকুলের পরিচালনায় তলবী সভায় প্রায় ১২০ জন আইনজীবীর উপস্থিত ছিলেন। সভায় সিরাজুল হক চৌধুরীর আইনজীবী সমিতির সদস্য সাময়িকভাবে স্থগিত করা হয়। এ সময় সিরাজুল হক চৌধুরী কাগজপত্র দাখিলের জন্য মাসের সময় প্রার্থনা করলে তাকে এক মাস সময় দেয়া। ওই সময়ের মধ্যে তিনি সঠিক কাগজপত্র জমা দিতে না পারলে সিরাজুল হক চৌধুরীর আইনজীবী সমিতির সদস্য পদ স্থায়ীভাবে বাতিল করা হবে।
এ ছাড়া সাবেক ৩জন সভাপতিকে দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আফতাব উদ্দিন, অ্যাডভোকেট মো. বদরু মিয়া ও অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ। কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com