বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জে প্রাইভেট চিকিৎসা না দেয়ার ঘোষণা চিকিৎসকদের ॥ স্বাভাবিকভাবেই চলবে সরকারী হাসপাতালের চিকিৎসা

  • আপডেট টাইম রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ২৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে প্রাইভেট চিকিৎসা না দেয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। অপারেশন করতে গিয়ে এক নারীর জরায়ু ও কিডনি কেটে ফেলার অভিযোগে এক চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের এবং কারাগারে প্রেরণের প্রতিবাদে তারা এ ঘোষণা দেন। শনিবার বিকেলে চিকিৎসকদের বৈঠকে এ ঘোষণা দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করে ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, সরকারি হাসপাতালগুলোতে যথারিতি স্বাভাবিকভাবেই চিকিৎসা চলবে। কিন্তু শুধু প্রাইভেট হাসপাতালগুলোতে ডাক্তাররা চিকিৎসা দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। মামলার বাদি রহমত আলী বলেন, আমি চিকিৎসক সমাজের বিরুদ্ধে নই। ব্যক্তি ডা. এসকে ঘোষের বিরুদ্ধে। অপচিকিৎসার বিরুদ্ধে। কেউ ডাক্তার হলে কি অপচিকিৎসা বা অপরাধ করলে বিচার হবেনা? ব্যক্তির দায় পুরো চিকিৎসক সমাজ নেবে কেন? জানা গেছে, হবিগঞ্জে দি জাপান বাংলাদেশ হাসপাতাল নামে একটি প্রাইভেট হাসপাতালে সম্প্রতি টিউমার অপসারণের সময় এক নারীর খাদ্যনালি, জরায়ু ও কিডনি কেটে ফেলার অভিযোগ এনে শহরতলীর বড় বহুলা গ্রামের রহমত আলী বাদি হয়ে গাইনী চিকিৎসক ডা. এসকে ঘোষ, হাসপাতালটির পরিচালক একে আরিফুল ইসলাম, জনি আহমেদ ও তাবির হোসাইনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে উক্ত মামলায় ডা. এসকে ঘোষ উচ্চ আদালতে জামিন নিতে গেলে বিচারক আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com