বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

শায়েস্তাগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২১৯ বা পড়া হয়েছে

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে সিএনজিতে থাকা দুই যাত্রী।
গতকাল ১৫ নভেম্বর বুধবার সকাল ১০টায় শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর-সুরাবই নামক স্থানে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি চালক উপজেলার বিশাউড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৮)। আহত দুজন মাধবপুর উপজেলার মানিকপুর গ্রামের মলাই মিয়ার ছেলে মজনু মিয়া (৪০) এবং ফারুক মিয়ার ছেলে সাইদুল মিয়া (৩৫)।
স্থানীয়রা জানান, সিলেট থেকে আসা একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে ধুমড়ে মুচড়ে যায় সিএনজিটি। এতে সিএনজির চালক ও ভেতরে থাকা দুই যাত্রী গুরুতর আহত হয়। এসময় আশঙ্খাজনক অবস্থায় সিএনজি চালককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। অপর দুজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেয়া হয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভুঁইয়া সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com