বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নবীগঞ্জে মুক্তিযোদ্ধাদের সাথে ওসি মাসুক আলীর মতবিনিময়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২৫৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সাথে নবীগঞ্জ থানার নবাগত ওসি মোঃ মাসুক আলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৫ নভেম্বর) দুপুরে থানা গোলঘরে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন- নবীগঞ্জ থানার ওসি মাসুক আলী, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহমদ বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা গৌর দাশ, বীর মুক্তিযোদ্ধা রশিদ মিয়া, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ডাঃ নিজামুল ইসলাম চৌধুরী প্রমূখ। এছাড়া প্রতিটি ইউনিয়ন এর মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনারা যেভাবে নিজের জীবন বাজি রেখে শত্রুর মোকাবেলা করে দেশটাকে স্বাধীন করেছেন, ঠিক সেভাবেই নবীগঞ্জে সামাজিক অবক্ষয় সহ সকল প্রকার অপরাধ দুর করতে আমাকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় যেন নবীগঞ্জে মাদক সহ সকল প্রকার সামাজিক অবক্ষয় রোধ করতে পারি। তিনি বলেন, আপনাদের আগমনে নবীগঞ্জ থানা ধন্য ও সম্মানিত হয়েছে। তাই আপনাদের সম্মানে আজ থেকে আমার অফিস কক্ষে আপনাদের জন্য একটি চেয়ার বরাদ্দ থাকবে।
পরিশেষে তিনি নবীগঞ্জ থানার আইন শৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় মুক্তিযোদ্ধাগণ আইন শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com