মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে ফসলি জমির মাটি কাটায় জরিমানা ও কারাদণ্ড

  • আপডেট টাইম বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২৫২ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুরে অবৈধভাবে এস্কেভেটর (ভেকু) দিয়ে ফসলি জমির মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও একজনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নিবার্হী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আহসান এবং সহকারী কমিশনার ভূমি ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মোঃ রাহাত বিন কুতুব নেতৃত্বে উপজেলায় বাঘাসুরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাহাত বিন কুতুব জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ধারায় ২ ব্যক্তিকে কারাদণ্ড প্রদান করা হয়। মাধবপুর উপজেলায় কিছু ব্যক্তি বেশ কিছুদিন ধরে রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে উত্তোলন করছে। যার ফলে ফসলি জমি বিনষ্ট হচ্ছে। অভিযান চালিয়ে মাধবপুরে কালিকাপুর গ্রামের সামছু মিয়া ছেলে মোঃ শিবলু মিয়া ও আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের আঃ রাজ্জাক মিয়ার ছেলে মোঃ হ্নদয় মিয়াকে ৫ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। অবৈধ পরিবহন কাজের ড্রাম ট্রাক ড্রাইভার কাষ্টগ্রামের রঙ্গ মিয়ার ছেলে মোঃ কলটু মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান বলেন, এস্কেভেটার (ভেকু) মেশিন দিয়ে অবৈধভাবে ফসলি জমি হতে মাটি কাটা এবং বিক্রির দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০১০ অনুযায়ী ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তিনি বলেন, ফসলি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন অভিযান অব্যাহত রাখবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com