বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

খেলাধুলায় বঙ্গমাতা বঙ্গবন্ধু অনুপ্রেরণা জোগাতেন-এমপি প্রার্থী মর্ত্তুজা হাসান

  • আপডেট টাইম রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের কাকাইলছেও ফুটবল মাঠে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত ফাইনাল খেলায় কাকাইলছেও ফুটবল একাদশ বনাম চুনারুঘাট ইব্রাহিম-মুক্তা ফুটবল একাদশ অংশ নেয়। এতে ইব্রাহিম-মুক্তা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে আব্দুর বর মেম্বারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মর্ত্তুজা হাসান। বিশেষ অতিথি ছিলেন-বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নেতাজী মোঃ হিফজুর রহমান, আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজিউর রহমান গাজি প্রমুখ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- খেলাধুলায় বঙ্গমাতা বঙ্গবন্ধু অনুপ্রেরণা জোগাতেন। তিনি বঙ্গবন্ধুকে রাজনীতিতে উৎসাহ জোগাতেন। তাকে স্মরণ করে খেলার আয়োজন হয়েছে, তা প্রশংসনীয়। এ ধারা অব্যাহত থাকলে তরুণ প্রজন্ম মাদক থেকে দূরে সরে খেলাধুলা ও সংস্কৃতিতে মনোযোগী হবে। ভবিষ্যতে এ খেলার আয়োজন করতে হবে। ছেলেদের পাশাপাশি আমাদের মেয়েরাও অনেক এগিয়ে যাচ্ছে খেলার জগতে। তিনি আরও বলেন, শুধু সরকারের ওপর নয়, এ এলাকার অনেক বিত্তশালী আছে, তাদেরকে একটি স্টেডিয়াম তৈরি করে দিতেও তিনি অনুরোধ করেন। তিনি নতুন প্রজন্মকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা সম্পর্কে জানতে বলেন। বঙ্গবন্ধুর বন্দিদশায় নেতাকর্মীদের পাশে থেকে দিকনির্দেশনা দিতেন বঙ্গমাতা। মূল চালিকাশক্তি যুবসমাজকে খেলাধুলায় মেতে থাকতে হবে। বলেন, অভিশপ্ত মাদক নির্মূলেও যুবসমাজকে এগিয়ে আসতে হবে। আগামী দিনে বানিয়াচং-আজমিরীগঞ্জ থেকে ফুটবল তারকা বেরিয়ে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com