শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নৌকা প্রতীক বিজয়ী করতে একাট্টা রাজিউড়া-উচাইল এলাকার মানুষ

  • আপডেট টাইম শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ২৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে একাট্টা হয়েছেন হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের উচাইল এলাকার মানুষ। গতকাল দুপুরে উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে সুধী সমাবেশে সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর আহবানে প্রায় তিন হাজার মানুষ নৌকা প্রতীককে বিজয়ী করার প্রত্যয় ঘোষণা করেন। এর আগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ২ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি উদ্বোধন করেন এমপি আবু জাহির। ফলে বিদ্যালয়টি শ্রেণি কক্ষের সংকটসহ বিভিন্ন দুর্ভোগ লাঘব হল। পরে সেখানে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়ন হওয়া ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরেন এমপি আবু জাহির। এরপর সমাবেশে উপস্থিত প্রায় তিন হাজার নারী-পুরুষ হাত তুলে তাঁর বক্তব্যের প্রতি একাত্মতা পোষন করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি আবু জাহিরকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পরে এমপি আবু জাহির নৌকা প্রতীকের শ্লোগান তুললে উপস্থিত লোকজনও শ্লোগান তুলেন। নৌকা প্রতীক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্লোগানে মুখড়িত হয় এলাকা। সমাবেশে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মাহবুবুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী তনয় পাল, রাজিউড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বদরুল করিম দুলাল প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য একইদিন ১ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ সদর উপজেলার রাঙ্গেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, গোপায়া-পাইকপাড়া রোড-নূরানী বাজার ভায়া রাঙ্গেরগাঁও সড়ক, গোপায়া-পাইকপাড়া সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের উদ্বোধন এবং শায়েস্তাগঞ্জ আর এইচ ডি হাজী গোলাপখানের বাড়ির নিকট থেকে ধুলিয়াখাল-মিরপুর ভায়া মাজার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে পৃথক জনসভায় যোগ দেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com