বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে লীজকৃত জলমহালে মাছ ধরতে বাঁধা ॥ ফিকল ও দা নিয়ে হত্যার হুমকি ইউএনও’র কাছে অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ২৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের অন্তর্গত আদবিল ঝন ঝনিয়া খালের জলমহালের মাছ ধরতে লীজ গ্রহীতাকে বাধা দিচ্ছে একটি প্রভাবশালী মহল। বিভিন্ন সময় প্রভাবশালীরা জোরপূর্বক ওই জলমহাল থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে। এতে বাধা দিলে প্রভাবশালীরা লীজ গ্রহীতাকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গত ৫ নভেম্বর জলমহালের লীজ গ্রহীতা মোঃ হারিছ মিয়া ওই প্রভাবশালীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। অভিযোগে বলা হয়, গত ৩ নভেম্বর উপজেলার বুল্লা ইউনিয়নের অন্তর্গত ঝন ঝনিয়া খাল আদবিলে মাছ সংরক্ষন ও মাছ ধরতে যান লীজ গ্রহীতা একই উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা ও শিবপুর জনকল্যান মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মোঃ হারিছ মিয়া।
এ সময় তিনি বিলে গিয়ে দেখতে পান একই ইউনিয়নের ভুমাপুর গ্রামের মৃত সুধন আলীর ছেলে ফরাশ উদ্দিন (৩৫), মোঃ আনছব আলীর ছেলে মোঃ আব্দুল গনি (৩৬), মৃত আশ্বব আলীর ছেলে সফিক মিয়া (৩২), মৃত সুধন আলীর ছেলে নাছির মিয়া (৪৫), মৃত নজির হোসেনের ছেলে সাজন মিয়া (৪৫), আব্দুল লতিবের ছেলে মাছুম মিয়া (২৮), মহিব উল্লার ছেলে আব্দুর রাজ্জাক (৪৮) ও শাহজাহান (৪০), মৃত সুধন আলীর ছেলে আবিদ মিয়া (৩২), নাছির মিয়ার ছেলে শামীম মিয়া (২৫) ও স্বপন মিয়া (২২) এবং হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি গ্রামের মৃত আজগর আলীর ছেলে মোঃ শাহ আলম (৩৪) জোরপূর্বক তার জলমহাল থেকে জাল দিয়ে মাছ ধরছে। এ সময় তিনি তাদের মাছ ধরতে বাধা দিলে উল্লেখিতরা তাকে এবং সমিতির অন্যান্য লোকজনকে জলমহালের সীমানায় যেতে নিষেধ করে। এ নিয়ে বাক-বিতন্ডা হলে উল্লেখিতরা তাকে খুন করবে বলে হুমকি দেয় এবং দেশীয় অস্ত্র ফিকল ও দা নিয়ে ধাওয়া করে।
অভিযোগে আরো বলা হয়, প্রভাবশালীদের বেপরোয়া আচরণে তিনি হতাশ এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন। লীজ গ্রহণ করে যদি তিনি জল মহালটি ফিশিং না করতে পারেন তাহলে সমিতির লোকজন চরম ক্ষতিগ্রস্থ হবেন। এমতাবস্থায় তিনি জলমহালটি তাদের কবল থেকে উদ্ধারপূর্বক ভোগ দখল করিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com