বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

অবরোধের দ্বিতীয় দিনে হবিগঞ্জ থেকে ছেড়ে যায়নি দূর পাল্লার বাস

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৩০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি-জামায়াতের ডাকা ৩ দিনের অবরোধের দ্বিতীয় দিনে হবিগঞ্জের অভ্যন্তরীণ রুটে যাত্রী ও বাস চলাচল স্বাভাবিক ছিলো। তবে দূরপাল্লার বাস ছেড়ে যেতে দেখা যায়নি। গতকাল বুধবার (১ নভেম্বর) হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অবরোধের প্রথম দিনের চেয়ে এদিন যানবাহন চলাচল করেছে বেশি। তবে হবিগঞ্জ বাস টার্মিনাল থেকে হবিগঞ্জ-সিলেট এবং হবিগঞ্জ-ঢাকা রুটের কোনো বাস ছেড়ে যায়নি। কিছু যাত্রী সেখানে এলেও তাদের ফিরে যেতে হয়েছে। জেলা মটর মালিক গ্রুপ জানায়, বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের দিনে হবিগঞ্জের একটি বাস সিলেটে ভাঙচুর করেছে পিকেটাররা। যে কারণে শ্রমিকরা অবরোধে দূরপাল্লার বাস চালানো থেকে বিরত রয়েছেন।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, যে কোনো অপ্রীতিকর ঘটনার মোকাবিলা ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে পুলিশি টহল অব্যাহত রয়েছে। এ বিষয়ে হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শড়খ শুভ্র রায় জানান, অভ্যন্তরীণ সড়কে তাদের গাড়ি চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত রয়েছে। তবে তাদের অধীন দূরপাল্লার ৩০০ বাস বন্ধ রয়েছে। এতে প্রতিদিন সমিতি সংশ্লিষ্টদের অন্তত ২৫ লাখ টাকা ক্ষতি হচ্ছে। হবিগঞ্জ বাস টার্মিনাল থেকে সিলেট যাওয়ার উদ্দেশে বের হওয়া জান্নাত জানান, আগে থেকে জানতেন সিলেটের বাস চলবে। তবে টার্মিনালে এসে বাস চলাচল বন্ধ থাকে ফিরে যেতে হয়েছে। অন্যদিকে, বুধবার সিলেট বিভাগে বিএনপির সহযোগী সংগঠন যুবদলের ডাকা সর্বাত্মক হরতালের ঘোষণা থাকলেও কোথাও পিকেটিং করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com