সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

নসরতপুরে মোটর সাইকেল ও ম্যাক্সির সংঘর্ষে মেম্বার আহত ॥ ঢাকায় প্রেরণ

  • আপডেট টাইম শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ২৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের নসরতপুর এলাকায় ম্যাক্সি ও মোটর সাইকেলের সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৫৫) নামে এক মেম্বার গুরুতর আহত হয়েছেন। এ সময় তার মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে গেছে। গতকাল শুক্রবার দুপুরে ওই এলাকার নসরতপুর ১১ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। এদিকে দুমড়ে মুচড়ে যাওয়া ম্যাক্সি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। আহত জাহাঙ্গীর আলমকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে এবং পরে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি নুরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বর্তমান মেম্বার। গতকাল ওই সময় জুম্মার নামাজ পড়ে মোটর সাইকেলযোগে বাড়ি যাচ্ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com