বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ৩০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী। গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি পৌরসভার কার্যালয়ে পৌঁছুলে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের জেলা প্রশাসক দেবী চন্দ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ সাদিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল মনসুর, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী পৌরসভার বিভিন্ন বিভাগের কার্যক্রমের খোজ খবর নেন। পৌরসভার চলমান প্রকল্প ও উন্নয়ন কাজের সার্বিক অবস্থা তুলে ধরেন মেয়র আতাউর রহমান সেলিম। এছাড়াও পৌরসভার দীর্ঘদিনের আবর্জনা স্তুপ অপসারণ ও নতুন ডাম্পিং স্টেশন স্থাপন সম্পর্কে আলোচনা করা হয়। ভবিষ্যতে ডাম্পিং স্টেশনের রাস্তাসহ অন্যান্য উন্নয়ন কাজের ব্যাপারে মতামত ব্যক্ত করা হয়। হবিগঞ্জ পৌরসভার শাখা প্রধানদের সাথে আলোচনা করেন বিভাগীয় কমিশানার। তিনি বলেন,‘ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আন্তরিকভাবে কাজ করলে মেয়রের পক্ষে পৌরসভাকে এগিয়ে নেয়া সহজ হবে।’ এ সময় তিনি হবিগঞ্জ পৌরসভার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com