বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন এক ব্যক্তির কারাদন্ড ॥ মেশিন জব্দ

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ২৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের অন্তর্গত দৌলতখাবাদ সুতাং নদীর অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন দায়ে এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মোঃ হাবিব মিয়া (৬১), পৌরসভার নয়ানী গ্রামের মৃত জাহির মিয়ার পুত্র। দণ্ড ঘোষণার পর ভ্রাম্যমাণ আদালত তাঁকে বিকেলে কারাগারে পাঠিয়ে দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিব মিয়া ড্রেজার মেশিন দিয়ে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের অন্তর্গত দৌলতখাবাদ নামক স্থানের সুতাং নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত দুপুরে ঘটনাস্থলে হাজির হয়ে হাবিবকে এ দণ্ড দেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাতে উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দোষী সাব্যস্ত করে হাবিবকে এ দণ্ড দেওয়া হয়। একই সাথে একটি ড্রেজার মেশিন ও ৭ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব, সার্ভেয়ার মনির হোসেন ও চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক মোফাজ্জলের নেতৃত্বে একদল পুলিশ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com