বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে পরিকল্পনামন্ত্রী- ডিজিটাল স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছে শেখ হাসিনা সরকার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ২৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার পঞ্চাশ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেন- বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক ও ডিজিটাল স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে শেখ হাসিনার সরকার। দেশের প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গ্রামাঞ্চলের কমিউনিটি ক্লিনিক সচল করেছে বর্তমান সরকার।
গতকাল বুধবার বিকেলে সাবেক চেয়ারম্যান এম শামসুজ্জামান শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক সচিব অশোক মাধব রায়, জাতীয় অধ্যাপক ড. এ কে আজাদ, জেলা প্রশাসক দেবী চন্দ, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর।
এরআগে মন্ত্রী বেসরকারি উদ্যোগে নির্মিত একটি হাসপাতালের উদ্বোধন করেন। এ সময় পরীকল্পনামন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে দেশের প্রতিটি ৩১ শয্যার হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। যাতে সুচিকিৎসা পাচ্ছেন গ্রামাঞ্চলের সাধারণ মানুষ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com