সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

শ্রমিক নেতা আব্দুল হাফিজ আবিদের মৃত্যুতে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের শোক

  • আপডেট টাইম সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৩৪০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের আনোয়ার গ্রামের বাসিন্দা ও হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ড্রাইভার আব্দুল হাফিজ (আবিদ) বার্ধ্যক জণিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না….রাজিউন)।
গতকাল রবিবার দুপুর সাড়ে ১২ টায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬০) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ এশা রাজনগর কবরস্থান মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পরিবহন শ্রমিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন। জানাজার নামাজ শেষে রাজনগর কবরস্থানে মরহুমের লাশের দাফন সম্পন্ন করা হয়।
এদিকে ড্রাইভার আব্দুল হাফিজ (আবিদ) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। সংবাদপত্রের প্রদত্ত এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করেন সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ সজিব আলী।
তারা বলেন- শ্রমিক নেতা আব্দুল হাফিজ (আবিদ) দীর্ঘদিন হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাথে জড়িত ছিলেন। তিনি সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেছেন এবং শ্রমিক বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশ গ্রহন করেছেন। তার মৃত্যুতে শ্রমিক ইউনিয়নের অপুরণীয় ক্ষতি হয়েছে। যা পূরণ হওয়ার নয়। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com