সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুরে ৮ জুয়ারী আটক টাকা ও সরঞ্জাম উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে জুয়ার আসরে পুলিশের ঝটিকা অভিযানে ৮ জুয়ারীকে আটক করা হয়েছে। উপজেলার বহরা ইউনিয়নের গাংগাইল এলাকার একটি নার্সারীর টিনশেড ঘর থেকে তাদের আটক করে পুলিশ। আটককৃতরা হল- উপজেলার বহরা ইউনিয়নের গাংগাইল গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মোঃ কুদ্দুছ মিয়া (২৮), হরিশ্যামা গ্রামের আইয়ূব আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৫), আন্দিউড়া ইউনিয়নের কুটানিয়া দীঘিরপাড় এলাকার মৃতঃনরেশ দাস এর ছেলে রমেশ দাস (৩৮), মৃত. ইয়াকুব আলীর ছেলে কদম আলী (৩৫), মৃত সুকুমল দাসের ছেলে স্বপন দাস (৩৫), মৃত কৃষ্ণ চরন সরকার এর ছেলে রবীন্দ্র সরকার (৪০), আলাদাউদপুর গ্রামের মৃত. হীরা মিয়ার ছেলে আউশ মিয়া (৩০) ও উত্তর গোবিন্দপুর গ্রামের মৃত, রফিজ উদ্দিনের ছেলে কামরুল ইসলাম (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় জুয়ার আসর বসিয়ে জুয়া খেলা চালিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (৪ অক্টোবর) মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মজিবুর রহমান চৌধুরী নেতৃত্বে একদল পুলিশ দুপুর সোয়া ২টার দিকে গাংগাইল শাহীন মিয়ার নার্সারির ভিতর ১টি টিনশেড ঘরে অভিযান চালায়। এ সময় জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com