বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের এমপি প্রার্থী মর্ত্তুজা হাসানের বিভিন্ন স্থানে গণসংযোগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ২৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান অব্যাহত গণসংযোগ করে যাচ্ছেন। গতকাল বানিয়াচং উপজেলার আড়িয়া মুগুর বাজার, আজমিরীগঞ্জ উপজেলায় ঝিলুয়া বাজার, পাহারপুর বাজারহর বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
এ সময় তিনি বলেন- বিগত উপজেলা পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছিলেন। দলীয় মনোনয়ন দেওয়ায় বিপুল ভোটে জনগণ আমাকে আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছে। আজমিরীগঞ্জ উপজেলায় আমিই প্রথম দলীয় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই আজমিরীগঞ্জের উন্নয়নের পাশাপাশি আওয়ামীলীগের দলীয় কর্মকান্ডে সক্রিয় ভাবে অংশ গ্রহন করেছি। উপজেলা ও জেলায় দলের প্রতিটি কর্মসূচিতে নিয়মিত অংশ গ্রহন করে আসছি। তিনি আরো বলেন- বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর দেশে উন্নয়ন কর্মকান্ড শুরু করেছিলেন। এর ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে। বানিয়াচং-আজমিরীগঞ্জে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক উন্নয়ন করেছেন। তাই আবারও নৌকা প্রতিকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় নিতে আসতে হবে। বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ নির্বাচনীয় এলাকায় জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি হয়ে উন্নয়ন কর্মকান্ডে আমিও অংশ নিতে চাই। তিনি আরো বলেন- বিগত বন্যা ও করোনাকালীন সময়ে দরিদ্র অসহায় মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। করোনার সময় নিজের জীবনের ঝুকি নিয়ে কাজ করতে গিয়ে নিজেও করোনায় আক্রান্ত হয়েছি। তারপর জনগণের পাশে থেকেছি এবং আজীবন জনগণের পাশে থাকবো।
গনসংযোগকালে তিনি সকলের দোয়া, আশির্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেন ও নৌকা মার্কায় ভোট চেয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
এ সময় সাথে ছিলেন, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকায়স্থ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হিফজুর রহমান, আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজিউর রহমান গাজিসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশাজীবীর লোকজন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com