শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

এমপি প্রার্থী মর্ত্তুজা হাসানের মন্দরী ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ

  • আপডেট টাইম সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ২৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান বানিয়াচং উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। গতকাল বানিয়াচং উপজেলার আগুয়া, কাউরিয়াকান্দি, দক্ষিণ সাঙ্গর ও উত্তর সাঙ্গর বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি বলেন-স্বাধীনতার পর থেকে আজমিরীগঞ্জ থেকে আওয়ামীলীগের দলীয় প্রার্থী দেওয়া হয়নি। এবার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি জানাচ্ছি আজমিরীগঞ্জ উপজেলা থেকে এমপি পদে আওয়ামীলীগের মনোনয়ন দেওয়ার জন্য। আমি আশাকরি জননেত্রী শেখ হাসিনা সব কিছু বিবেচনা করে আমাকে দলীয় মনোনয়ন দেবেন। আমি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জনগনের কল্যাণে আজীবন কাজ করবো। গনসংযোগকালে তিনি সকলের দোয়া, আশির্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেন ও নৌকা মার্কায় ভোট চেয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। এ সময় সাথে ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকায়স্থ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হিফজুর রহমান, জলসুখা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজিউর রহমান গাজিসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশাজীবীর লোকজন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com