সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চোরের স্বীকারোক্তি ॥ চুরি যাওয়া ১৬ লাখ টাকার ড্রেজার মেশিনের পাইপ লাকসাম থেকে উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৯ বা পড়া হয়েছে


স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের তেঘরিয়া থেকে ড্রেজার মেশিনের পাইপ চুরির মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ১৬ লাখ টাকার পাইপ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। সেই সাথে এই চক্রের এক সদস্য রিয়াজ মিয়া (৩০) কে আটক করা হয়েছে। সে কুমিল্লা জেলার লাকসাম থানার উত্তর লাকসাম গ্রামের সালা উদ্দিনের পুত্র।
গতকাল শুক্রবার ভোরে সদর মডেল থানার এসআই মমিনুল ইসলাম পিপিএমসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম থানা পুলিশের সহযোগিতায় রিয়াজকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে উল্লেখিত মূল্যের চোরাই পাইপ জব্দ করা হয়।
পুলিশ জানায়, ১০ সেপ্টেম্বর তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করা হয়। শুক্রবার ভোর রাতে একদল দুর্বৃত্ত মেশিনসহ পাইপ চুরি করে নিয়ে যায়। পুলিশ অভিযান চালিয়ে ড্রেজার মেশিন উদ্ধার করে। পরবর্তীতে পাইপ পাওয়া যায় লাকসামে। এসআই মমিনুল ইসলাম জানান, রিয়াজ চুরির সাথে জড়িত মর্মে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল শুক্রবার বিকালে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল ১ আদালতে জবানবন্দি শেষে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
এসআই মমিন আরও জানান, মামলার মূলহোতাকে ধরতে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com