মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

গউছসহ কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবী জানিয়েছেন সাবেক এমপি শেখ সুজাত মিয়া

  • আপডেট টাইম সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরীসহ কারাবন্দী সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি ও জি কে গউছের বাসায় আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া। রবিবার গগণমাধ্যম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া কারাবন্দী সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি ও জি কে গউছের বাসায় আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক জি কে গউছ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ চৌধুরীসহ সারাদেশে নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে সরকার। ডিজিটাল কারচুপির মাধ্যমে সরকার দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে উল্লেখ করে শেখ সুজাত মিয়া বলেন-নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবীতে বিএনপি চলমান শান্তিপূর্ণ আন্দোলন করছে। আন্দোলনকে বাঁধাগ্রস্ত করতে এবং ২০১৪-১৮ সালের মতো কারচুপির মাধ্যমে তামশার নির্বাচন আয়োজনে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রথমে জি কে গউছের বাসায় হামলা ও পরবর্তীতে জি কে গউছ, সৈয়দ মুশফিক আহমেদ, রুবেল আহমেদ চৌধুরীসহ নেতাকর্মী কারাবন্দী করা হচ্ছে।
অবিলম্বে কারাবন্দী সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির জোড়ালো দাবী জানান ও জি কে গউছের বাসায় বর্বরোচিত হামলায় জড়িতদের শাস্তির আওতায় আনার দাবী জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com