বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নির্মলেন্দু চক্রবর্তী জেলার শ্রেষ্ট সার্কেল অফিসার নির্বাচিত

  • আপডেট টাইম বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আগস্ট মাসে আইন শৃংখলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখায় এবং ক্লুলেস ও গুরুত্বপুর্ণ মামলার রহস্য উদঘাটন করায় জেলা শ্রেষ্ট সার্কেল অফিসার মনোনীত হয়েছেন মাধবপুর সার্কেল এর সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ পুলিশ লাইনে হবিগঞ্জ জেলা পুলিশের ক্রাইম কনফারেন্সে হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলী নির্মলেন্দু চক্রবর্তীর হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন। উল্লেখ্য, নির্মলেন্দু চক্রবর্তী চুনারুঘাট ও মাধপুরের আইন শৃংখলা নিয়ন্ত্রণে ভূমিকা রাখার পাশাপাশি সম্প্রতি মাধপুরের চাঞ্চল্যকর ক্লুলেস রাখাল হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেন। এছাড়াও তিনি গত ৭ সেপ্টেম্বর হবিগঞ্জের আদালত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামী রাজুকে তার নেতৃত্বে অভিযান পরিচালনা করে সিলেটের কোম্পানীগঞ্জ থেকে গ্রেফতার করতে সক্ষম হন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com